ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়নের দৌড়ে হিলারি কিনটন এবং বারাক ওবামার মধ্যে প্রতিযোগিতা ভালই জমে উঠেছে। মনোনয়ন প্রক্রিয়ার বাছাই পর্বে (প্রাইমারি) একজন এই এগিয়ে আছেন তো দুইদিন পরে তাকে পিছে ফেলে এগিয়ে যাচ্ছেন অন্যজন। সাবেক ফার্স্ট লেডি ও নিউইয়র্কের সিনেটর হিলারিকে হারিয়ে শনিবার তিনটি অঙ্গরাজ্যে জয় ছিনিয়ে নিয়েছেন ইলিনয়ের সিনেটর ওবামা। অন্যদিকে, দুই অঙ্গরাজ্য লুইজিয়ানা ও আরকানসাসে জয় পেয়ে রিপাবলিকান দল থেকে মনোনয়নের প্রতিযোগিতায় টিকে আছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবি।
লুইজিয়ানা, নেব্রাস্কা ও ওয়াশিংটনে বিজয়ী হওয়ায় ওবামা ও হিলারির মধ্যে লড়াই এখন একেবারে হাড্ডাহাড্ডি। এর ফলে আগামী গ্রীষ্মে দলীয় সম্মেলনে প্রতিনিধিদের প্রতিটি ভোটই মহামূল্যবান হয়ে উঠবে।
তিনটি রাজ্যে জয় পাওয়ার পর শনিবার ভার্জিনিয়ার রিচমন্ডে এক দলীয় নৈশভোজে ওবামা বলেন, "পশ্চিম উপকূল থেকে উপসাগরীয় উপকূল এবং আমেরিকার নেন্দ্রীয়ভাগের ভোটাররা আজ আমাদের সমর্থন দিয়েছে। আমরা অবশ্যই পারব।"
তিনি আরও বলেন, "আমরা লুইজিয়ানায় জিতেছি, জিতেছি নেব্রাস্কায় এবং ওয়শিংটনেও জয় পেয়েছি। আমরা উত্তরে জিতেছি, দেিণ জিতেছি, মধ্যভাগেও আমাদের জয় হয়েছে।"
তিনি আরও বলেন, "আপনারা যদি পরিবর্তন চান তাহলে আগামী মঙ্গলবার ভার্জিনিয়াতেও আমরা জিতব, এ বিশ্বাস আমার আছে।" মঙ্গলবার ভার্জিনিয়ায় ভোটাভুটি হবে।
অন্যদিকে, রিপাবলিকান দল থেকে কানসাসে খুব সহজেই জয় পেয়েছেন আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবি। এখানে তিনি প্রায় ৬০ শতাংশ ভোট জিতেছেন। ম্যাককেইনের মোট ভোটের চেয়ে এ সংখ্যা দ্বিগুণ। তবে লুইজিয়ানায় ম্যাককেইনের সঙ্গে খুব অল্প ব্যবধানে জিতেছেন হুকাবি। এর ফলে মনোনয়নের দৌড়ে তিনি নিজেকে টিকিয়ে রাখতে পারলেন।
ইমিগ্রেশন , ট্যাক্স হ্রাস ও অন্যান্য ইস্যুতে কনজারভেটিভদের কাছ থেকে এখনও বিরোধিতার সম্মুখীন হচ্ছেন ম্যাককেইন। মনোনয়ন পেতে তার ১, ১৯১ জন প্রতিনিধির ৭০০ জনেরও বেশি জনের সমর্থন দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১২২৫ ঘ.
bdnews24