বাগদাদ, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে শুক্রবার রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ৫ মার্কিন সেনা নিহত হয়েছে। শনিবার মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানায়, ভয়াবহ বিস্ফোরণটি হয় রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলে। এলাকাটিতে টহল দেওয়ার সময় সেনারা ওই বিস্ফোরণের কবলে পড়ে। এতে চার সেনা নিহত হয়।
আরেকটি বোমা বিস্ফোরণ হয় উত্তর ইরাকের তিকরিতে। সেখানেও সেনাবাহিনীর একটি গাড়ির পাশে ঘটে বিস্ফোরণ। এতে এক সেনা নিহত এবং অপর তিন সেনা আহত হয়।
'আইক্যাজুয়াল্টিস ডট অরগ' নামের একটি ওয়েব সাইট জানিয়েছে, ইরাকে এ নিয়ে চলতি মাসে ১৩ জন মার্কিন সেনা হত্যার শিকার হল। আর ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের পর দেশটিতে নিহত মার্কিন সেনার সংখ্যা পৌঁছাল ৩,৯৫৭ জনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৮১৩ ঘ.
bdnews24