বার্লিন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - আল-কায়দা জার্মানিতে হামলা চালানোর পরিকল্পনা করেছে। শুক্রবার জার্মানির একটি পত্রিকা উর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা জানায়।
জার্মানির ফেডারেল ক্রাইম অফিস (বিকেএ) এর ভাইস প্রেসিডেন্ট বার্নহার্ড ফাক জার্মানির দৈনিক পত্রিকা "ডি ওয়েলট" কে জানান, পাকিস্তান-আফগান সীমান্তবর্তী আল-কায়দা বাহিনী জার্মানিতে হামলার পাঁয়তারা করছে।
তিনি আরও জানান, "তারা জার্মানিতে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।" সাম্প্রতিক সময়ে জার্মানির নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে বলেও মন্তব্য করেন ফাক।
তিনি আরও বলেন, " আল-কায়েদা সৌয়ারল্যান্ডে হামলার পরিকল্পনা করার পাশাপাশি অতিরিক্ত আরও কয়েকটি হামলা চালানোর পরিকল্পনা করছে এরকম আলামত আমরা পেয়েছি।"
বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে আরও সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
এছাড়া, গত বছর জার্মানিতে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠানে শসস্ত্র ইসলামি জঙ্গিদের হামলা পরিকল্পনা ভন্ডুল করে দেয় জার্মানি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সৌয়ারল্যান্ড থেকে তিনজনকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৮ঘ.
bdnews24