কির্কউড, মিসৌরি, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - মিসৌরির সেইন্ট লুইস সিটি কাউন্সিলের বৈঠকে এক বন্দুকধারির বেপরোয়া গুলিবর্ষণের ঘটনায় ছয় জন নিহত এবং মেয়র মাইক সোবোদা গুরুতর ভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন নগর কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুই পুলিশ কর্মকর্তার একজনকে সিটি হলের বাইরে পার্কিং এ এবং অন্য জনকে ভবনের ভেতরে গুলি করে হত্যা করে বন্দুকধারি। পরে ওই বন্দুকধারিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
পুলিশ জানায়, বন্দুকধারি কাউন্সিলের বৈঠক স্থলে ঢুকে পড়ে কাউন্সিলের কর্মকর্তা এবং মেয়র মাইক সোবোদার ওপর গুলি বর্ষণ শুরু করে। এতে মেয়রের মাথায় গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
'দ্য সেইন্ট লুইস পোস্ট ডিসপাচ' সংবাদপত্র রাজ্য পুলিশের মুখপাত্র ট্রেসি প্যানাস এর বিবৃতি দিয়ে জানায়, বন্দুকধারি সিটি কাউন্সিলের বৈঠকে অংশগ্রহনকারী আরও তিনজনকে গুলি করে এবং তারাও নিহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, নিহত এই তিনজনের মধ্যে দুইজন সিটি কাউন্সিলের সদস্য এবং অপর জন প্রকৌশলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২১৫ ঘ.
bdnews24