২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন রোধে জাতীয় পরিকল্পনা নিয়েছে ভারত

বিশ্ব উষ্ণায়ন রোধে নতুন জাতীয় পরিকল্পনা নিয়েছে ভারত। জুনে এই পরিকল্পনা পেশ করা হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার একথা বলেছেন। তবে এই পরিকল্পনায় গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের এমন কোনো লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্র"তি নেই যাতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নগামী হওয়ার ঝুঁকি থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

নতুন দিল্লি, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়ন রোধে নতুন জাতীয় পরিকল্পনা নিয়েছে ভারত। জুনে এই পরিকল্পনা পেশ করা হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার একথা বলেছেন। তবে এই পরিকল্পনায় গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের এমন কোনো লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্র"তি নেই যাতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নগামী হওয়ার ঝুঁকি থাকে। জলবায়ু পরিবর্তন বিষয়ক মনমোহনের পরিষদ পরিবেশ প্রযুক্তির জন্য তহবিল গড়া, জ্বালানি সক্ষমতা বৃদ্ধি এবং ভারতের দরিদ্রদের ওপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাবের বিরুদ্ধে লড়বে। নতুন দিল্লিতে আয়োজিত টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনে মনমোহন বলেন, "ভারত শিল্পোন্নত দেশগুলোর গড়পড়তা কার্বন নির্গমণের মাত্রা ছাড়িয়ে না যাওয়ার ব্যাপারে প্রতিশ্র"তিবদ্ধ থাকবে।" তিনি বলেন, "উন্নত বিশ্বে ব্যাপক হারে কার্বন নির্গমণকারী দেশগুলো নির্গমণ হ্রাস করলে আমরাও কার্বন নির্গমণের মাত্রা আরও কমাতে পারি।" উল্লেখ্য, স