২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি

মিসরের রাজধানী কায়রোর বাইরের একটি মহাসড়কে বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 11:56 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

কায়রো, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিসরের রাজধানী কায়রোর বাইরের একটি মহাসড়কে বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির নিরাপত্তা সূত্রগুলো একথা জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, কায়রোর দক্ষিণ পশ্চিমে একটি বাস ও একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হওয়ার পরপরই ইট বোঝাই একটি ট্রাক সেগুলোর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেলে দুর্ঘটনা ঘটে। তারা জানান, এর পরপরই আরও কমপক্ষে ১০টি গাড়ি দুর্ঘটনাস্থলে গিয়ে আছড়ে পড়ে। ঘন কুয়াশার কারণে আগ মূহুর্তের সংঘর্ষ দেখতে না পাওয়া পরের গাড়িগুলো সেখানে আঘাত হনে। তারা আরও জানান, প্রাথমিক দুর্ঘটনার পর গাড়িগুলোর কেমন ক্ষতি হয়েছে তা দেখার জন্য অনেকে গাড়ি থেকে বেরিয়ে আসেন। তারা যখন গাড়িগুলোর ক্ষয়ক্ষতি দেখছিলেন তখনই একের পর এক গাড়ি এসে তাদের ওপর পড়ে। এর ফলেই বেশিরভাগ লোক মারা যায়। দুর্ঘটনায় ২৫ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে মিসরের সরকারি বার্তাসংস্থা মিনা। অবশ্য, নিরাপত্তা সূত্রগুলো এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উদ্ধারকর্মীরা ২৯টি লাশ উদ্ধার করেছেন। উদ্ধারকাজের আগে উদ্ধারকর্মীরা সড়কটি বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪২ ঘ.