২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ৫৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণের কয়েকটি অঙ্গরাজ্যে মঙ্গল ও বুধবারের টর্নেডো এবং ব্রজঝড়ে নিহতের সংখ্যা ৫৫ জনে উন্নীত হয়েছে। গত নয় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ঝড়ে আহত হয়েছে আরও দেড় শতাধিক লোক। এছাড়া, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 07:46 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

নাশভিলে, টেনিসি, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের দক্ষিণের কয়েকটি অঙ্গরাজ্যে মঙ্গল ও বুধবারের টর্নেডো এবং ব্রজঝড়ে নিহতের সংখ্যা ৫৫ জনে উন্নীত হয়েছে। গত নয় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ঝড়ে আহত হয়েছে আরও দেড় শতাধিক লোক। এছাড়া, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

প্রলয়ঙ্কারী এই ঝড় আরাকানসাস, টেনিসি, কেনটাকি, আলাবামা এবং মিসিসিপি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায়। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেনিসিতে ৩০ জন নিহত এবং ১৪৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, আরাকানসাসে ১৩ জন, কেনটাকিতে ৭ জন এবং আলাবামায় ৫ জনের প্রাণহানি হয়েছে।

টর্নেডো টেনিসির সামনার কাউন্টির এক মা ও তার ১১ মাস বয়সী সন্তানকে উড়িয়ে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তবে শিশু সন্তানটিতে জীবিত পাওয়া গেলেও তার মাকে পাওয়া যায় মৃত অবস্থায়।

হোয়াইট হাউসের মুখপাত্র স্কট স্ট্যানজেল জানিয়েছেন, ঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে এবং ক্ষতিগ্রস্তদের সমর্থন দেওয়ার লক্ষ্যে শুক্রবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেনিসি সফর করবেন।

ঝড়ে আরাকানসাসে কমপক্ষে পাঁচশ' ঘর-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।

এদিকে, বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারির সুপার টুয়েসডে-তে টেনিসির চারটি ভোট কেন্দ্র ঝড়ের পূর্বাভাস পেয়ে তাড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩২৯ ঘ.