২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবানদের যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাসব্যাপী সংঘর্ষ ও আত্মঘাতী হামলার পর বুধবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান যোদ্ধারা। একইদিনে ওই অঞ্চলে বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন জেনারেলসহ আটজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ইসলামাবাদ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাসব্যাপী সংঘর্ষ ও আত্মঘাতী হামলার পর বুধবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান যোদ্ধারা। একইদিনে ওই অঞ্চলে বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন জেনারেলসহ আটজন নিহত হয়েছে। 'তেহরিক-ই তালিবান পাকিস্তান' এর মুখপাত্র মৌলভি ওমর টেলিফোনে রয়টার্সকে বলেন, "গত গত চার-পাঁচ দিনে সরকার কিছুটা নমনীয় আচরণ করছে। এ কারণেই আমরা যুদ্ধবিরতি ঘোষণা করছি।" তিনি জানান, তাদের শুরার বৈঠকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ত্ব করেন বায়তুল্লাহ মেহসুদ। বায়তুল্লাহ মেহসুদ পাকিস্তানি তালেবানদের একটি বড় অংশের নেতৃত্ব দিচ্ছেন। গত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডে তার হাত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। তালেবানদের যুদ্ধবিরতি ঘোষণার ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দক্ষিণ ওয়াজিরিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলতি বছরের গত এক মাসেই জঙ্গি সহিংসতায় পাকিস্তানে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। ওদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানে বুধবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছে। সেনা মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন জেনারেল ও দুজন ব্রিগেডিয়ারও আছে। মুখপাত্র মেজর জেনারেল আখতার আব্বাস ডন নিউজ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যান্ত্রিক ত্র"টির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫৫ ঘ.