২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন ব্যবহার ব্রেইন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না

মোবাইল ফোনের ব্যবহার ব্রেইন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না । জাপানের নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। তবে মোবাইল ফোন ব্যবহারের ফলে মস্তিষ্কের বিভিন্ন অংশে তেজস্ক্রিয়তার প্রভাবের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে এ গবেষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

লন্ডন, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - মোবাইল ফোনের ব্যবহার ব্রেইন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না । জাপানের নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। তবে মোবাইল ফোন ব্যবহারের ফলে মস্তিষ্কের বিভিন্ন অংশে তেজস্ক্রিয়তার প্রভাবের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে এ গবেষণায়। এ গবেষণার ফলে মোবাইল ফোন যে নিরাপদ সে সম্পর্কে নতুন করে প্রমাণ পাওয়া গেল। "ব্রিটিশ জার্নাল অব ক্যান্সার" গবেষণার ফল প্রকাশিত হয়েছে। টোকিও'র উইমেন্স মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই গবেষণা চালান। তারা ৩২২ জন ব্রেইন ক্যান্সারের রোগী এবং ৬৮৩ জন সুস্থ মানুষের ওপর পরীক্ষা চালান। গবেষণায় তারা দেখতে পান নিয়মিত মোবাইল ফোন ব্যবহারের ফলে ব্রেইন ক্যান্সার হওয়ার কোন সম্ভাবনা নেই। এই গবেষণায় আরও দেখা গেছে, তবে বিভিন্ন ধরনের ফোন থেকে নির্গত তেজস্ক্রিয়তার প্রভাব ব্রেইনের বিভিন্ন অংশে পড়ে। এই গবেষণার প্রধান গবেষক নায়োহিতো ইয়ামাগুচি বলেন, মোবাইল ফোন ব্যবহার করলে ব্রেইন ক্যান্সার হয় না এর প্রমাণ দেওয়ার জন্য আমরা উন্নত এবং নির্ভুল প্রযুক্তি ব্যবহার করে দেখেছি, মোবাইল ফোনের সঙ্গে ক্যান্সারের কোন সম্পর্ক নেই। বিশ্বব্যাপী অনেক মানুষ যোগাযোগের জন্য মোবাইল ফোনের ওপর নির্ভর করছে। এদের মধ্যে শিশুও রয়েছে। এই গবেষণা মানুষের উদ্বেগের অবসান ঘটাবে যে মোবাইল ফোন ব্যবহার স্বাস্থ্যের জন্য কোন হানিকর নয়। ১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহার শুরু হলে ব্রেইন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দ্রুত পরিবর্তন হতে থাকে। কিছু সংখ্যক গবেষণায় মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক দেখা গেলেও বেশির ভাগ গবেষণাতেই মোবাইল ফোনের সঙ্গে ক্যান্সারের কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এ সম্পর্কে সবচেয়ে বড় গবেষণাটি করা হয় ৪ লাখ ২০ হাজার মানুষকে নিয়ে। এই গবেষণায় দেখা যায় ১০ বছর মোবাইল ফোন ব্যবহারের পরও তাদের মধ্যে কোন ক্যান্সার সংক্রমণ হয়নি। তবে যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চ এর ক্যান্সার ইনফরমেশনের পরিচালক লেসলি ওয়াকার জানান, এ পর্যন্ত গবেষণাগুলোতে মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোন প্রমাণ দেখা যাচ্ছে না। তবে আমরা এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে এখনও নিশ্চিত না। তিনি আরও জানান, গবেষণা এখনও চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২১ঘ.