ব্যাংকক, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভা বুধবার শপথ নিয়েছে। সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজা ভূমিবল আদুল্যাদেজ। ২০০৬ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে হটিয়ে সেনানায়কদের দেশটির মতা দখলের পর এটাই প্রথম নির্বাচিত মন্ত্রিসভা। কিন্তু নতুন প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজসহ এ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই থাকসিন সমর্থক হওয়ায় তা কার্যত অভ্যুত্থান পূর্ববর্তী থাকসিন সরকারের একরকম ফিরে আসা বলেই বিবেচিত হচ্ছে।
থাইল্যান্ডের রীতি অনুযায়ী, রাজার আশীর্বাদ পাওয়ার পরই এ মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। নতুন প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ নিজেই গত বছরের ২৩ ডিসেম্বরের নির্বাচনের আগে প্রকাশ্যে বলেছিলেন, তিনি আসলে থাকসিনের 'প্রতিনিধি'।
সেনা অভ্যুত্থানের পরপরই থাকসিনের দল 'থাই রাক থাই' (থাইরা থাইদের ভালবাসে) নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু থাকসিনের দলের উর্ধ্বতন নেতারা সহ সারা দেশের থাই রাক থাই সমর্থকরা ব্যাংককের সাবেক গভর্নর সামাকের নেতৃত্বে গঠিত নতুন দল 'পিপলস পাওয়ার পার্টি' (পিপিপি) এর ব্যানারে একত্রিত হন। ফলে নির্বাচনে দারুণ সংখ্যাগরিষ্ঠতা পায় সামাকের দল। অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছয়দলীয় জোট গঠন করে সরকার গঠনে সম হন সামাক।
ছয়দলীয় জোট সরকারে অত্যন্ত প্রভাবশালী অবস্থানে থাকায় সামাক এবং তার দলের সদস্যরাই সব গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হচ্ছেন।
সামাক নিজেই প্রধানমন্ত্রী এবং প্রতিরামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রতিরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রাখার বিষয়টিকে থাইল্যান্ডের জেনারেলদের প্রতি একটা সুস্পষ্ট সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
থাকসিনের সাবেক মুখপাত্র ডাঃ সুরাপং সুয়েবোঙ্গলি অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন এবং তার আইনজীবী নোপ্পাদন পাত্তামা পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে।
থাকসিনের আত্মীয় সোমাচি বংসাওয়াত সামাকের ছয় উপপ্রধানমন্ত্রীর একজন হিসেবে মনোনীত হচ্ছেন।
বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন টয়োটা কোম্পানির থাইল্যান্ড শাখার সাবেক শীর্ষ কর্মকর্তা মিংকাওয়ান সাংসুয়ান।
থাকসিন বিরোধীরা ইতিমধ্যেই একে থাকসিনপন্থীদের একটি "পুতুল মন্ত্রিসভা" বলে অভিহিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০০ ঘ.
bdnews24