২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলা, ৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজা উপত্যকায় হামলা চালিয়ে ফিলিস্তিনি সংগঠন হামাসের ৯ সদস্যকে হত্যা করেছে। একইদিন ২০০৪ সালের পর গত সোমবার ইসরায়েলে চালানো প্রথম আত্মঘাতী হামলার দায়িত্ব স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

গাজা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজা উপত্যকায় হামলা চালিয়ে ফিলিস্তিনি সংগঠন হামাসের ৯ সদস্যকে হত্যা করেছে। একইদিন ২০০৪ সালের পর গত সোমবার ইসরায়েলে চালানো প্রথম আত্মঘাতী হামলার দায়িত্ব স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা। হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় মঙ্গলবার নিহত ফিলিস্তিনিদের সাতজনই মারা যায় ইসরায়েলের বিমান হামলায়। তারা তখন হামাসের একটি নিরপত্তা কমপাউন্ডে আসরের নামাজ আদায় করছিলেন। এছাড়া, হামাসের অপর দুই সদস্যকে মিসর সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনিদের রকেট হামলার পাল্টা জবাব দিচ্ছে তারা। গত জুন মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ সেনাদের হটিয়ে গাজা উপত্যাকর নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। হামাসের সশস্ত্র শাখা 'ইজ্জ এল-দ্বীন আল কাশাম ব্রিগেডস' দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহরে সোমবার চালানো আত্মঘাতী হামলার "পূর্ণ দায়িত্ব" স্বীকার করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিয়েছে। ওই হামলায় হামলাকারী এবং এক ইসরায়েলি নারী নিহত হয়। তখন অপর এক হামলাকারীকে গুলি করে হত্যা করে ইসারায়েলি সেনারা। হামাস জানিয়েছে, হামলাকারী দুজন হচ্ছেন পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা। তাদের নাম মোহাম্মেদ আল-হেরবাবি এবং শাদি জেঘায়ের। এরা দুইজনই প্রায় দুই বছর ইসরায়েলে কারাবন্দি ছিলেন। বিবৃতিতে 'ইজ্জ এল-দ্বীন আল কাশাম ব্রিগেডস' এর মুখপাত্র আবু উবাইদা বলেন, "দখলদারিত্বের মাধ্যমে নির্বিচারে হত্যার" পাল্টা জবাব হিসাবে ওই বোমা হামলা চালানো হয়েছে।" এসময় তিনি হামাস নেতা মাহমুদ আল-জহরের ছেলেসহ গাজা উপত্যকার ১৮ জনকে হত্যার ইঙ্গিত দেন। ইসরায়েলে ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলার পাল্টা জবাবে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার নির্দেশ দিতে মঙ্গলবার ইসরায়েল সরকারকে আহ্বান জানান প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দলের প্রভাবশালী আইনপ্রণেতা ও ইসরায়েলি পার্লামেন্টের 'ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটি'র সভাপতি জাচি হানেগবি। বিবৃতিতে উবাইদা আরও বলেন, "আমরা হত্যার হুমকি ভয় পাই না। তবে তা গুরুত্বের সঙ্গে নেই এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২১৮ ঘ.