জোর প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে হিলারি, জয়ের পথে ম্যাককেইন
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার 'সুপার টুয়েসডে'র নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরে বারাক ওবামার সঙ্গে তুমুল প্রতিযোগিতায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। অন্যদিকে, রিপাবলিকান দলের নির্বাচনে জয়ের পথে আছেন জন ম্যাককেইন। ২৪টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনের প্রাপ্ত ফলাফলে একথা জানা গেছে।
