খার্তুম, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সুদানের দারফুর প্রদেশের বিদ্রোহিরা মঙ্গলবার বলেছে, তাদের যোদ্ধারা চাদে সুদানি সেনাদের সঙ্গে লড়ছে। উল্লেখ্য, চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবিকে উৎখাতের চেষ্টায় নিয়োজিত বিদ্রোহিদের সুদানি সেনারা সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জাস্টিস এণ্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেইম) কমান্ডার আব্দুল আজিজ আল-নূর রয়টার্সকে বলেন, "জেইএম এর কিছু সেনা পূর্ব চাদে আছে। কারণ সুদান সরকারের সেনারাও সেখানে আছে এবং চাদ-সুদান সীমান্তবর্তী আদ্রে শহরে হামলা চালাচ্ছে।"
এর আগে রোববার চাদের সেনাবাহিনী জানিয়েছিল, তারা আদ্রে শহরে সুদানি বাহিনী এবং বিদ্রোহিদের হামলা প্রতিহত করেছে।
তবে সুদান আদ্রে শহরে হামলা চালানো কিংবা চাদের সংঘর্ষে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
ওদিকে, নূর দাবি করেছেন, তারা চাদের বিদ্রোহিদের সঙ্গে নয় বরং সুদান সরকারের সঙ্গে লড়াই করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৩ঘ.
bdnews24