২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে আগাম নির্বাচন, এগিয়ে বার্লুসকোনি

অর্ন্তবর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলো একমত না হতে পারায় ইতালিতে আগামী মধ্য এপ্রিল নাগাদ আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে গণমাধ্যম ব্যক্তিত্ত্ব সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির জেতার সম্ভাবনাই বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

রোম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্ন্তবর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলো একমত না হতে পারায় ইতালিতে আগামী মধ্য এপ্রিল নাগাদ আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে গণমাধ্যম ব্যক্তিত্ত্ব সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির জেতার সম্ভাবনাই বেশি। বার্লুসকোনির ভাই পাওলোর মালিকানাধীন একটি পত্রিকা মঙ্গলবার তাদের প্রধান শিরোনামে জানিয়েছে, 'আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি'। মতাসীন জোট থেকে একটি দল তাদের সমর্থন প্রত্যহার করে নিলে প্রধানমন্ত্রী রোমানো প্রোদি গতমাসে পদত্যাগে বাধ্য হন। এরপর থেকে ইতালিতে রাজনৈতিক সংকট চলছে। গত ২০০৬ সালের নির্বচনে বার্লুসকোনিকে সামান্য ব্যবধানে হারিয়ে মতায় আসেন প্রোদি। আগাম নির্বচনে অনাগ্রহী প্রেসিডেন্ট জর্জিও নেপোলিটনো সংকট সমাধানে ও নির্বাচনী আইন সংস্কারে পদপে নিতে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য পার্লামেন্টের স্পিকারকে আহ্বান জানান। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চারদিন ধরে আলোচনার পর স্পিকার ফ্রাঙ্কো মারিনি প্রেসিডেন্টকে জানান, অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দ্রুত মতায় ফিরে আসার আশায় দুই মেয়াদের প্রধানমন্ত্রী বার্লুসকোনিও আগাম নির্বাচন দাবি করেন। সা