কলকাতা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিমবঙ্গ কর্তৃপ মঙ্গলবার রাজ্যে হাঁস-মুরগি বেচা-কেনা এবং খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। ভয়াবহ সংক্রামক রোগ বার্ড ফুর সংক্রমণ ঠেকাতে এ পদপে নেওয়া হয়েছে। অবশ্য, কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে বার্ড ফু এখন প্রায় নিয়ন্ত্রণে।
মঙ্গলবার কলকাতায় পশুসম্পদ মন্ত্রী আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, "পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত রাজ্যজুড়ে আমরা পোল্ট্রি হাঁস-মুরগি বেচ-কেনা ও খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছি।"
এর আগে পশ্চিমবঙ্গ রাজ্যের ১৯টি জেলার ১৩টিতে বার্ড ফু'র ভাইরাস এইচ৫এন১ ধরা পড়ার পর সেসব জেলায় হাঁস-মুরগি বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল।
পশ্চিমবঙ্গের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে গত মাসে এইচ৫এন১ ভাইরাস প্রথম ধরা পড়ার পর প্রায় ৩৪ লাখ হাঁস-মুরগি নিধন করা হয়েছে।
প্রসঙ্গত, বিশেষজ্ঞদের আশঙ্কা বার্ড ফু'র এইচ৫এন১ ভাইরাসটি এমন রূপে উন্নীত হতে পারে যখন ভাইরাসটি সহসাই এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে সংক্রমিত হতে সম হবে। আর তখন তা মহামারি আকারে ছড়িয়ে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৭ ঘ.
bdnews24