২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় সমঝোতার চেষ্টা চলছে, নিহতের সংখ্যা বেড়ে ১০০০

কেনিয়ায় রাজনৈতিক ও জাতিগত সংঘাত অবসানে শুরু হওয়া সমঝোতা আলোচনায় মঙ্গলবার বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি এবং বিরোধী নেতা রাইলা ওডিঙ্গাসহ সংশ্লিষ্টরা। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতায় এ সমঝোতা উদ্যোগ শুরু হয়। ওদিকে, মঙ্গলবার রেডক্রস জানিয়েছে, কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা ১,০০০ জন ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

নাইরোবি, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ায় রাজনৈতিক ও জাতিগত সংঘাত অবসানে শুরু হওয়া সমঝোতা আলোচনায় মঙ্গলবার বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি এবং বিরোধী নেতা রাইলা ওডিঙ্গাসহ সংশ্লিষ্টরা। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতায় এ সমঝোতা উদ্যোগ শুরু হয়। ওদিকে, মঙ্গলবার রেডক্রস জানিয়েছে, কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা ১,০০০ জন ছাড়িয়ে গেছে। রাজধানী নাইরোবিতে মঙ্গলবার সমঝোতা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু "প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কিত ফলাফল থেকে সৃষ্ট রাজনৈতিক সংকট" নিয়ে সমঝোতায় পৌঁছতে বৈঠক শুরু হয়েছে। কফি আনানের সমঝোতা উদ্যোগের প্রাথমিক আলোচনায় কয়েকটি এজেন্ডা নির্ধারণ করে নির্ধারিত সময়ের মধ্যে সেসব বিষয়ের সমাধান করতে সম্মত হয় সরকার ও বিরোধীরা। ওই এজেন্ডা বা আলোচ্যসূচির মধ্যে এ মুহূর্তে সবচেয়ে কঠিন ও বিরোধপূর্ণ ইস্যু এই বিতর্কিত নির্বাচনী ফলাফল এবং এ থেকে তৈরী হওয়া রাজনৈতিক সংকট সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছানো। এ ইস্যুতে সমঝোতায় পৌঁছতে ফেব্র"য়ারির মাঝামাঝি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আনান। এর পরপরই রয়েছে জরুরি ত্রাণ ও খাদ্য সহায়তা এবং সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষদের বাসস্থান ও তাদের সহায়তার বিষয়টি। এছাড়া, কেনিয়ার জাতিগত বিরোধ এবং ভূমি ব্যবস্থার সংস্কার ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মতো দীর্ঘমেয়াদী ইস্যুগুলোও রয়েছে আলোচ্যসূচিতে। তবে পর্যায়ক্রমিকভাবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রায় এক বছরের সময়সীমা নির্ধারণ করেছে আনানের নেতৃত্বাধীন মধ্যস্থতাকারী দল। আলোচনা শুরুর আগে নাইরোবিতে ব্যবসায়ীদের এক সমাবেশে আনান বলেন, " কেনিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।" জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার নিশ্চিত না করে কোনো সমাজই সমৃদ্ধি ধরে রাখতে পারে না। আপনাদের নেতাদের এটা বুঝিয়ে দিন যে আপনারা শান্তি ও স্থিতিশীলতা চান। আপনারা জোর গলায় এ আওয়াজ তুলুন। " ওদিকে, এ সমঝোতা বৈঠকের দিনই নাইরোবিতে রেডক্রসের প্রধান আব্বাস গুলেত জানান, " সহিংসতায় নিহতের সংখ্যা ১ হাজার জন ছাড়িয়ে গেছে।" তিনি জানান, সা