২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৯ ইরাকি হত্যায় মার্কিন বাহিনীর শোক

বাগদাদে শনিবার এক শিশুসহ নয় ইরাকিকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে মার্কিন বাহিনী। বাগদাদে আল-কায়েদা যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানোর সময় ভুলবশত ওই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

বাগদাদ.ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - বাগদাদে শনিবার এক শিশুসহ নয় ইরাকিকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে মার্কিন বাহিনী। বাগদাদে আল-কায়েদা যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানোর সময় ভুলবশত ওই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া, শনিবার অন্য এক ঘটনায় আরও তিন জন বেসামরিক ইরাকি আহত হয়েছে যাদের মধ্যে দুইজনই শিশু। এ ঘটনা ঘটেছে বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দূরে ইস্কান্দারিয়ার কাছে । আহতদের চিকিৎসার জন্য মার্কিন সেনা হাসপাতালে নেয়া হয়। সোমবার ই-মেইলে রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে মার্কিন বাহিনী ৯ ইরাকি হত্যার ঘটনায় শোক প্রকাশ করে জানায়, "আমরা এ ঘটনায় মর্মাহত। নিহতদের পরিবারের কাছে এই প্রাণহানির জন্য আমাদের স্বান্তনার বাণী রইল।" এতে আরও বলা হয়েছে, ওই ঘটনার পর মার্কিন বাহিনীর কমান্ডারা ঐ এলাকার এক শিখ আদিবাসী নেতার সঙ্গে দেখা করেছেন। মার্কিন বাহিনীর কাছ থেকে আর কোন তথ্য পাওয়া যায়নি। ইরাকি পুলিশ জানায়, মার্কিন হেলিকপ্টার পুলিশ টহলের কাছেই একটি চেকপয়েন্টে গুলি চালায়। তারা আরও জানায় আহতদের মধ্যে নারীও আছে। সোমবার নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান ভুল করে চেকপয়েন্টে হামলা চালিয়েছে। ওই স্থানটি মূলত আরব সুিন্ন শিখ আদিবাসী অধ্যুষিত এলাকা। এরা গত কয়েক মাসে ইরাকে সংঘর্ষ কমে আসার জন্য কৃতিত্বের দাবিদার। সমালোচকরা বলছেন, মার্কিন বাহিনী প্রায়ই জঙ্গি লুকিয়ে আছে সন্দেহে বিভিন্ন ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভেতরে কি আছে তা নিশ্চিত না হয়েই তারা এ সমস্ত হামলা চালিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫২১ঘ.