২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় হিলারির চেয়ে এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে মনোনয়নের দৌড়ে ক্যালিফোর্নিয়া ও মিসৌরিতে হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে আছেন বারাক ওবামা। মঙ্গলবার ২৪ টি রাজ্যে একসঙ্গে নির্বাচন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ 'সুপার টুয়েসডে'র মাত্র একদিন আগে প্রকাশিত এক জনমত জরিপে একথা বলা হয়েছে। রয়টার্স/সি-স্প্যান/জগবি যৌথভাবে ওই জরিপ চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে মনোনয়নের দৌড়ে ক্যালিফোর্নিয়া ও মিসৌরিতে হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে আছেন বারাক ওবামা। মঙ্গলবার ২৪ টি রাজ্যে একসঙ্গে নির্বাচন বা অত্যন্ত গুরুত্বপূর্ণ 'সুপার টুয়েসডে'র মাত্র একদিন আগে প্রকাশিত এক জনমত জরিপে একথা বলা হয়েছে। রয়টার্স/সি-স্প্যান/জগবি যৌথভাবে ওই জরিপ চালায়। জরিপ প্রতিষ্ঠান জগবি ইন্টারন্যাশনালের সিইও জন জগবি বলেছেন, "ওবামার বৃহস্পতি এখন তুঙ্গে"। তিনি বলেন, "এ ধারা চলতে থাকলে তা হবে ওবামার জন্য স্মরণীয় রাত (সুপার টুয়েসডে'র রাত)।" জরিপের ফলাফলে দেখা যায়, ক্যালিফোর্নিয়ায় ওবামার সমর্থন প্রায় ৪৬ শতাংশ, হিলারির ৪০ শতাংশ এবং মিসৌরিতে ওবামা ৪৭ এবং হিলারি ৪২ শতাংশ। অত্যন্ত জনপ্রিয় রাজ্য ক্যালিফোর্নিয়ার ফলাফল অন্য রাজ্যের ভোটারদেরও প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ দুই ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর উভয়েই নিউ জার্সিতে ৪৩ শতাংশ সমর্থন পেয়ে সমান সমান অবস্থানে রয়েছেন। তবে সেখানকার ১০ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রজুড়ে নারী, হিস্পানিক বংশোদ্ভূত এবং বয়স্ক ভোটাররা হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন। অন্যদিকে, ওবামাকে সমর্থন করছেন কৃষ্ণাঙ্গ, পুরুষ এবং তরুণ ভোটাররা। অন্যদিকে, রিপাবলিকানদের দৌড়ে অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে প্রতিদ্বন্দ্বী মিট রোমনির চেয়ে বেশী ব্যবধানে এগিয়ে আছেন। কিন্তু সুপার টুয়েসডেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়ায় ম্যাককেইনের চেয়ে এগিয়ে আছেন রোমনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১১ ঘ.