২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাটেলাইট উৎক্ষেপক রকেট পরীক্ষা চালাল ইরান

ইরান আগামী বছর নিজেদের তৈরি প্রথম গবেষণা স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর উদ্দেশ্যে সোমবার পরীক্ষামূলকভাবে একটি রকেট পরীক্ষা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। এ পদক্ষেপে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

তেহরান, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান আগামী বছর নিজেদের তৈরি প্রথম গবেষণা স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর উদ্দেশ্যে সোমবার পরীক্ষামূলকভাবে একটি রকেট পরীক্ষা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। এ পদক্ষেপে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ইরান কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে সক্ষম হলে তা তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নই নির্দেশ করবে। রাষ্ট্রীয় টেলিভিশনটি জানায়, রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। তবে টেলিভিশনটি এ উৎক্ষেপণের কোনো ছবি বা ভিডিওচিত্র প্রকাশ করেনি। অবশ্য, এর আগে টেলিভিশনে এক মরু এলাকায় একটি উৎক্ষেপক প্যাডের ওপর রকেট পরীক্ষার জন্য প্রস্তুত রাখার ভিডিওচিত্র দেখানো হয়। টেলিভিশনটি জানিয়েছে, 'ওমিড' (হোপ) নামের স্যাটেলাইটটি আগামী ইরানি বছরে (২০০৯ সালের মার্চ মাসের পর) উৎক্ষেপণ করা হবে। সোমবার রকেটটি উৎক্ষেপণের আগে টেলিভিশনে স