কিগালা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রুয়ান্ডার দক্ষিণাঞ্চল এবং পার্শবর্তী কঙ্গোতে রোববার দুটি ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। পুলিশ ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, সকাল সাড়ে দশটায় রুয়ান্ডার দক্ষিণাঞ্চলে প্রথম ভূমিম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক শূণ্য। এর উৎপত্তিস্থল ছিল পাশবর্তী দেশ কঙ্গোতে। এর পরপরই একই অঞ্চলে পাঁচ দশমিক শূণ্য মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
উপ-পুলিশ প্রধান ম্যারি গাহনজায়ার রয়টার্সকে ২৫ জন হিত হওয়ার কথা জানান। তিনি বলেন, "এছাড়াও মারাত্মকভাবে আহত হয়েছে প্রায় দুশ' জন।"
ওদিকে, দক্ষিণ কিভুর গভর্নর বার্নার্ড ওয়াতুনাকাঞ্জা আরও ৫ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি আহতের সংখ্যা ১৪৯ উল্লেখ করেন।
গাহনজায়ার জানান, "উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও অনেক মানুষ ধ্বংস স্তুপের নিচে আটকা পড়ে আছে।"
রুয়ান্ডাসহ প্রতিবেশী তানজেনিয়, পশ্চিম উগান্ডা ও কঙ্গোর উত্তর অঞ্চল নিয়ে গঠিত গ্রেট রিফট ভ্যালির পশ্চিমাংশে প্রায়শ ভূমিকম্প হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৭ ঘ.
bdnews24