২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত জাকার্তা

প্রবল বৃষ্টি ও জোয়ারের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জাকার্তার প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ রাস্তায় রোববারও বন্যার পানি জমে থাকায় নগরীর পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং প্রায় একলাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

জাকার্তা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রবল বৃষ্টি ও জোয়ারের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জাকার্তার প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ রাস্তায় রোববারও বন্যার পানি জমে থাকায় নগরীর পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং প্রায় একলাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে শুক্রবার দেশটির প্রধান বিমানবন্দর জাকার্তার সুকর্ণ হাত্তা বিমানবন্দর কয়েকঘন্টা বন্ধ থাকার কারণে যে ফ্লাইট জটের সৃষ্টি হয়েছিল রোববারও তা স্বাভাবিক হয়নি। সুকর্ণ'র ওই বিমান জটের কারণে সিঙ্গাপুরসহ দক্ষিণপূর্ব এশিয়ার অন্য কয়েকটি প্রধান বিমান বন্দরেও বিমান জটের সৃষ্টি হয়েছে। শুক্রবার অর্ধশতরও বেশি ফ্লাইট বাতিল করতে এবং আরও প্রায় সমান সংখ্যক ফ্লাইটকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল সুকর্ণ হাত্তা। রোববার সুকর্ণ'র বিমান চলাচল ও রানওয়ে স্বাভাবিক থাকলেও বিমানবন্দরের একমাত্র সংযোগ সড়কটিতে পানি জমে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংযোগ সড়কে প্রায় ৭০ সেন্টিমিটার পানি জমে আছে এবং বেশকিছু যানবাহন পানিতে আটকা পড়েছে বলে জানিয়েছেন সড়কের ব্যববস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান পিটি জাসা মার্গা কোম্পানির কর্মকর্তা ওয়াবান। তিনটি ক্রেনে করে আটকাপড়া যানবাহন সরিয়ে নেওয়া হচ্ছে এবং রাবারের নৌকায় করে সরিয়ে এনে যাত্রীদের বিমানবন্দরগামী বাস বা ট্রাকে তুলে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জার্কার্তার অন্যন্য স্থানেও বন্যার পানিতে আটকা পড়ার কারণে বহু মানুষ তাদের গাড়ি রাস্তায় ফেলে রেখে চলে যেতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির ভেতরে ও ছাদের ওপর বসে থাকা লোকজন এবং রাস্তায় আটকা পড়াদের নৌকায় করে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারীরা। জাকার্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রুস্তম পাকায়া জানান, বন্যায় পশ্চিম জাকার্তায় তিনজন নিহত হয়েছে এবং প্রায় ১ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া ইতিমধ্যেই সেখানে অনেকের ডায়ারিয়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.