দুবাই, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে আল কায়েদার শীর্ষ নেতা এবং ওসামা বিন লাদেনের অন্যতম শীর্ষ সেনাপতি আবু লাইথ আল-লিব্বি নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। আল কায়েদা সমর্থক একটি ওয়েবসাইটেও একথা স্বীকার করে লিব্বি তার কিছু সহযোগীসহ পাকিস্তানে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আল কায়েদাসহ মুসলিম চরমপন্থীদের ব্যবহৃত 'ইখলাস ডট ওআরজি' ওয়েবসাইটে 'আল ফজর মিডিয়া সেন্টার' এর পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, "আল-লিব্বি তার সহযোদ্ধা ভাইদের সঙ্গে ইসলামিক পাকিস্তানের ভূখণ্ডে শাহাদাত বরণ করেছেন।"
ওই ওয়েবসাইট বিবৃতি থেকে ধারণা করা হচ্ছে যে, গত সপ্তাহের শেষ দিকে পাকিস্তানের আফগান সীমান্ত
bdnews24