২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম ৪০ ডলারের উপরে

ইসরায়েল-হামাস সহিংসতার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যেতে পারে এমন আশঙ্কার মুখে সোমবার তেলের দাম বেড়েছে। আগের তুলনায় দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি তেলের দাম ৪০ মার্কিন ডলারের উপরে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 02:00 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

লন্ডন, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল-হামাস সহিংসতার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যেতে পারে এমন আশঙ্কার মুখে সোমবার তেলের দাম বেড়েছে। আগের তুলনায় দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি তেলের দাম ৪০ মার্কিন ডলারের উপরে পৌঁছেছে। জিএমটি ১০টা নাগাদ মার্কিন অশোধিত তেল ব্যারেল প্রতি ৩ দশমিক ১৮ ডলার বেড়ে ৪০ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। একই সময়ে লন্ডন ব্রেন্টের অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ২৪ ডলার বেড়ে ৪১ দশমিক ৬১ ডলারে পৌঁছায়। চলতি বছরে তেলের দাম প্রায় ৬০ শতাংশ কমার পর তা আবারও বাড়তে শুরু করল। পেট্রোম্যাট্রিক্স এর পরামর্শক অলিভার জ্যাকব একটি গবেষণা পত্রে লিখেছেন, "গত কয়েক মাসে তেলের বাজারে ভূ-রাজনৈতিক কোনও অস্থিরতার ছাপ ছিল না। কিন্তু গাজা-ইসরায়েল লড়াই নতুন করে তেলের দামের ওপর প্রভাব ফেলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২১ ঘ.