কাবুল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের কয়েকটি স্থানে সোমবার ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল কাবুলের ২৬০ কিলোমিটার উত্তপূর্বে বাদাখশান প্রাদেশিক রাজধানী ফয়েজাবাদ। প্রতিবেশী পাকিস্তান ও তাজিকিস্তানেও এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি শক্তিশালী হলেও এতে কোনও হতাহত বা য়তির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাদাখশানের পুলিশ প্রধান আকা নূর আকিনুজ।
কর্তৃপ প্রত্যান্ত অঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন নূর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৯ ঘ.
bdnews24