২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় ৬ জন নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে রোববার আত্মঘাতী বোমা হামলায় ৪ শিশুসহ ৬ আফগান নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

খোস্ত, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে রোববার আত্মঘাতী বোমা হামলায় ৪ শিশুসহ ৬ আফগান নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা একথা জানিয়েছেন। কর্মকর্তা দৌলত কাইয়ুমি সাংবাদিকদের বলেন, " ইসমাইল খালিস জেলায় নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে নিহত হয়েছে ৬ জনের মধ্যে দুইজন।" তিনি আরও বলেন, হামলার সময় ভবনটিতে মার্কিন বাহিনীর সেনারাও ছিল। তবে তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খোস্ত প্রদেশের প্রধান হাসপাতালের ডাক্তার বলেছেন, ৩৬ জন আহত হয়েছে। এদের বেশিরভাগই সাধারন আফগান। এদের কয়েকজনের অবস্থা গুরুতর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১২ ঘ.