ইসলামাবাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শনিবার বলেছেন, ভারতের সঙ্গে তারা প্রথমে সংঘাতে জড়াবে না তবে যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত তার দেশ।
গত মাসে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ১৭৯ জন নিহত হয়। এরপর থেকে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বন্ধ রয়েছে দু'দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়াও।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গিলানি জানান, পাকিস্তান যুদ্ধ চায় না, তবে যুদ্ধ বাধলে তার জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে।
তিনি বলেন, "আগ্রাসন বা যে কোনো ধরণের অঘটন এড়ানোর জন্য আমাদের মিত্ররা ভারতকে বুঝানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তবে একই সময়ে আমদের প্রশিক্ষিত সেনাবাহিনী আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত আছে।"
তিনি আরও বলেন, "আমি আপনাদের আবারও আশ্বস্ত করছি, আমরা হামলা চালাব না শুধু আক্রান্ত হলেই তার জবাব দেব।"
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে চির বৈরি দেশ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তান সফরে নাগরিকদের গত শুক্রবার সতর্ক করে দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার বলেন, "ভারতীয় নাগরিকদের জানানো হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফরে বা সেদেশে অবস্থান করা নিরাপদ নাও হতে পারে।"
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন।
মনমোহন সিংয়ের কার্যালয়ের এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, "গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তবে আঞ্চলিক উত্তেজনার বিষয়টিও নিশ্চয় সে সময় আলোচনায় এসেছে।"
অন্যদিকে, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় সেনাদের ছুটি বাতিল করেছে পাকিস্তান। ছুটিতে থাকা সেনাদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্মকর্তা শুক্রবার বলেন, "বর্তমান পরিস্থিতির কারণে সবার ছুটি বাতিল করা হয়েছে। সেনা সদস্যদের সবাইকে দায়িত্বে থাকার কথা জানাতে বলা হয়েছে।"
মুম্বাই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবা দায়ী বলে অভিযোগ করেছে ভারত। হামলার সঙ্গে তাদের কোনো সংশি
bdnews24