বেইজিং, টোকিও, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষায় জলদস্যুদের মোকাবেলা করতে শুক্রবার সোমালিয়া উপকূলে পাড়ি জমিয়েছে চীনের নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ। জাপানও শিগগিরি একই পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপ থেকে সোমালিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে চীনা নৌবাহিনীর সবচে সুসজ্জিত দুই যুদ্ধজাহাজ হাইকু এবং উহান। সঙ্গে আছে একটি সরবরাহ জাহাজ।
৭০ জন বিশেষ প্রশিক্ষিত সেনাসহ জাহাজ তিনটিতে মোট আটশ' ক্রু আছে বলে জানিয়েছে সিনহুয়া। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রিয়ার অ্যাডমিরাল দু জিংসেঙ।
দু বলেন, "জলদস্যুদের মোকাবেলায় আমরা বিশেষ প্রস্তুতি নিয়েছি। যদিও ওই জলসীমা আমাদের পরিচিত নয়।"
তিনি আরও বলেন, "আমাদের প্রাথমিক লক্ষ্য তাদের ওপর আঘাত হানা নয়, তাদের বিচ্ছিন্ন করে দেওয়া। তবে জলদস্যুদের দিক থেকে আমাদের যুদ্ধজাহাজ বা আমরা যে সমস্ত জাহাজকে নিরাপত্তা দেব তার দিকে সরাসরি কোনো হুমকি আসলে আমরা এর পাল্টা ব্যবস্থা নেব।"
জাপানও সোমালিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোর চিন্তা-ভাবনা করছে। তবে এজন্য আইনি এবং কূটনৈতিক ঝামেলা পোহাতে হবে টোকিওকে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি সংবিধানে দেশের বাইরে তাদের সামরিক পদক্ষেপ নেওয়ার ওপর কড়া বাধা-নিষেধ আছে।
নিরাপত্তা পরিষদে স
bdnews24