২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে সহিংসতা ২০ বছরের মধ্যে সর্বনিম্নে

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ২০ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে কমে এসেছে। কাশ্মীরের পুলিশ শুক্রবার একথা বলেছে। তবে কাশ্মীরে এখনও প্রায় ১ হাজার মুসলিম গেরিলা তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

শ্রীনগর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ২০ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে কমে এসেছে। কাশ্মীরের পুলিশ শুক্রবার একথা বলেছে। তবে কাশ্মীরে এখনও প্রায় ১ হাজার মুসলিম গেরিলা তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শম্বুক গতিতে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি ও ভারতীয় সেনাদের মধ্যে সহিংসতা কমে আসতে শুরু করেছে। কাশ্মীর পুলিশের মহাপরিচালক কুলদীপ খুদা বলেছেন, এ বছর জম্মু ও কাশ্মীরে মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনী ৩৫০ জন গেরিলা হত্যা করেছে। এর মধ্যে নিহত হয়েছে বিভিন্ন দলের ৬৭ জন শীর্ষ কমান্ডার। এক বিবৃতিতে খুদা বলেন, "জঙ্গি হামলার ঘটনা গত বছরের তুলনায় ৭০০ থেকে ৪০ শতাংশ কমে এসেছে। সহিংসতার এই হার এটিই সর্বনিম্ন।" কাশ্মীরে স