২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপের যেপাতোরিয়ায় বুধবার রাতে এক অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৭ জনে পৌঁছেছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 05:51 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

সিমফারোপোল, ইউক্রেন, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপের যেপাতোরিয়ায় বুধবার রাতে এক অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৭ জনে পৌঁছেছে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, পাঁচতলা ওই অ্যাপার্টমেন্ট ভবন থেকে এ পর্যন্ত ২১ জনকে জীবিত বের করা হয়েছে। বুধবার রাতে অ্যাপর্টমেন্ট ভবনে রাখা অক্সিজেন অথবা এসিটিলেনের সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে। টেলিভিশনে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তুপ থেকে লোকজনদের উদ্ধার করতে দেখা গেছে। বিস্ফোরণে নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কো শুক্রবার শোকদিবস ঘোষণা করেছেন। নিহতদের আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। জরুরি সেবামন্ত্রী ভোলোদায়মির শান্দ্রা প্রাথমিক খবরে ইউক্রেনের টিভি 'চ্যানেল ৫' এ জানিয়েছিলেন, ধ্বংসস্তুপের নীচে ৪০ থেকে ৮০ জন মানুষ চাপা পড়ে থাকতে পারে। কর্মকর্তরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ভবনের ইট, বালি পড়ে দুটি প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে গ্যাস বিস্ফোরণ একটি নৈমিত্তিক ঘটনা। বিশেষ করে শীতের দিনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৬ ঘ.