কোনাক্রি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোপয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গিনির নতুন সামরিক শাসক ক্যাপ্টেন মূসা দাদিস কামারা শুক্রবার বলেছেন, তার ক্ষমতা আঁকড়ে থাকার কোনও অভিপ্রায় নেই। একইসঙ্গে গিনি থেকে স্বজনপ্রীতি দূর করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
কামারাকে জাতির নতুন নেতা এবং কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়ে স্বাগত জানিয়েছে দেশটির জনগণের একাংশ। বুধবার কোনো পাল্টা অভ্যুত্থান কিংবা জনবিক্ষোভ ছাড়াই ক্যাপ্টেন কামারা তার সেনাবহরসহ রাজধানীতে ঘুরে বেড়ান এবং স্বতঃস্ফূর্ত জনতা তাকে স্বাগত জানায়।
দুই বছরের মধ্যে নির্বাচনের প্রতিশ্র"তি দেওয়া কামারার জান্তা প্রশাসন। ফ্রান্স ২৪ টিভিতে স
bdnews24