২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিনি'র সেনা অভ্যুত্থানের নেতাকে স্বাগত জানিয়েছে জনতা

গিনিতে সেনা অভ্যুত্থানকারী তরুণ ক্যাপ্টেন মূসা কামারাকে জাতির নতুন নেতা এবং কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়ে স্বাগত জানিয়েছে দেশটির জনগণের একাংশ। বুধবার কোনো পাল্টা অভ্যুত্থান কিংবা জনবিক্ষোভ ছাড়াই ক্যাপ্টেন কামারা তার সেনাবহরসহ রাজধানীতে ঘুরে বেড়ান এবং স্বতঃস্ফূর্ত জনতা তাকে স্বাগত জানায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

কোনাক্রি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোপয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গিনিতে সেনা অভ্যুত্থানকারী তরুণ ক্যাপ্টেন মূসা কামারাকে জাতির নতুন নেতা এবং কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়ে স্বাগত জানিয়েছে দেশটির জনগণের একাংশ। বুধবার কোনো পাল্টা অভ্যুত্থান কিংবা জনবিক্ষোভ ছাড়াই ক্যাপ্টেন কামারা তার সেনাবহরসহ রাজধানীতে ঘুরে বেড়ান এবং স্বতঃস্ফূর্ত জনতা তাকে স্বাগত জানায়। (আরও তথ্যসহ) বিশ্বের শীর্ষ বক্সাইট রপ্তানীকারক পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট জেনারেল লানসানা কোন্তে গত সোমবার মারা যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে এই সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। অবশ্য ২৪ বছর আগে জেনারেল কোন্তেও একটি রক্তপাতহীন সেনাঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গিনির ক্ষমতায় এসেছিলেন। প্রেসিডেন্ট কোন্তের মৃত্যুর দুদিন পর ট্যাংক ও সাজোঁয়া যানসহ রাজধানী কোনাক্রির রাজপথে শোভাযাত্রা বের করে নতুন সামরিক জান্তা। সেনা পরিবেষ্টিত অবস্থায় গিনির জাতীয় পতাকা নিয়ে একটি সামরিক যানে করে এ শোভাযাত্রায় অংশ নেন জান্তা প্রধান ক্যাপ্টেন মূসা দাদিস কামারা। উৎফুল্ল জনতা এসময় রাস্তার দুধারে দাঁড়িয়ে হাত নেড়ে উচ্চকন্ঠে শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। কেউ কেউ তাকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করে 'ওবামা জুনিয়র' বলে অভিহিত করেন। 'ন্যাশনাল কাউন্সিল ফর ডেমোক্র্যাসি এন্ড ডেভেলপমেন্ট' (সিএনডিডি) নামে ৩২ সদস্যের একটি জাতীয় পরিষদ গঠন করে নিজেকে এর প্রধান বলে ঘোষণা করেছেন ক্যাপ্টেন কামারা। সামরিক জান্তার একজন উর্ধ্বতন সদস্য লেফট্যানেন্ট কর্নেল মাথুরিন বাঙ্গুরা রয়টার্সকে বলেছেন, "প্রথম পদক্ষে হিসেবে আমরা একজন বেসামরিক প্রধানমন্ত্রী মনোনীত করব, যিনি প্রশাসন চালাবেন। এর আগে গিনির সামরিক জান্তা বুধবার আগামী দুই বছরের মধ্যে নির্বাচনের প্রতিশ্র"তি দেয়। এ সময়ে দেশে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হবে বলে জানিয়েছে তারা। একইসঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য নির্বাচিত সরকারকে দায়ী করেছে সামরিক জান্তা। রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে প্রচারিত এক বিবৃতিতে জান্তা সরকার জানায়, "২০১০ সালের ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্র"তি দিচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ডেমোক্র্যাসি অ্যান্ড ডেভেলপমেন্ট।" তবে প্রেসিডেন্ট লানসানা কোন্তের মৃত্যুতে ক্ষমতায় শূন্যতার মধ্যে সেনাবাহিনীর ক্ষমতা দখলের চেষ্টা বন্ধে বুধবার আন্তর্জাতিক স