মোগাদিসু, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার প্রেসিডেন্ট আব্দুল্লাহি ইউসুফ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্টের মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন।
জাতিসংঘের তত্ত্বাবধানে সোমালিয়ায় শান্তি আলোচনায় প্রেসিডেন্ট ইউসুফকে বাধা হিসেবে মনে করছে দাতা দেশ এবং আঞ্চলিক সরকারগুলো।
প্রেসিডেন্টের মুখপাত্র হুসেইন মোহাম্মাদ মাহমুদ রয়টার্সকে বলেন, "প্রেসিডেন্ট ইতোমধ্যে পদত্যাগপত্র লিখে ফেলেছেন এবং আগামী শনিবার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।"
তবে ইউসুফের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইনকে রোববার বরখাস্ত করেন ইউসুফ।
২০০৭ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন হুসেইন। তবে মন্ত্রী পরিষদের কিছু সদস্যকে নিয়ে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে সা
bdnews24