এথেন্স, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে টানা তিন সপ্তাহের চলমান সরকারবিরোধী বিক্ষোভে বুধবার রাজধানী এথেন্সে বিক্ষোভ মিছিল করেছে শত শত মানুষ। এর আগে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী।
বুধাবর সকাল পাঁচটার দিকে এথেন্সের পূর্বাঞ্চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ১৯ পুলিশ অফিসারকে বহনকারী একটি বাস ট্রাফিক স্যিগনালে থামলে বাসটি লক্ষ্য করে গুলি ছেড়ে অজ্ঞাত এক বন্দুকধারী।
দুটি বুলেট বাসে আঘাত হানে এবং এতে গাড়ির একটি টায়ার ফুটো হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ত্রাসবিরোধী পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
তিন সপ্তাহ আগে পুলিশের গুলিতে অ্যালেক্সান্ডার গ্রিগোরোপোলাস নামের এক কিশোর নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সোম ও মঙ্গলবার কিছুটা থিতিয়ে আসার পর বুধবার আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশের মুখপাত্র প্যানাগিওতিস স্টাথিস মেগা টেলিভিশনকে বলেন, "এ সমস্ত ঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ছি। ঘটনাস্থল থেকে আমরা সাতটি বুলেটের খোসা উদ্ধার করেছি।"
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বিশ্বাবিদ্যালয় ক্যাম্পাস থেকেই গুলি করা হয়েছে এবং এতে সামরিক অগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে।
সকালের এই ঘটনার পর প্রায় পাঁচশ' ছাত্র শহরের কেন্দ্রভাগে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলে, 'পুলিশ, শুয়োর, হত্যাকারী' স্লোগান দেয় বিক্ষোভকারীরা। অনেকেই লাল ও কালো পতাকা বহন করে এবং শুয়োরের মাথায় পুলিশের টুপি পরিহিত কুশপুত্তলিকা দাহ করে।
এথেন্সে গত ৬ ডিসেম্বর পুলিশের গুলিতে গ্রিগোরিপোলাস নিহত হওয়ার ঘটনা থেকে বিক্ষোভের সূত্রপাত। গ্রিসে সা
bdnews24