কুট, ইরাক ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর রয়টার্স)--- ইরাকি বাহিনী ২০০৩ সাল থেকে এ পর্যন্ত পেশাগতভাবে দক্ষ এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলেও অপর্যাপ্ত সাজসরঞ্জাম, অসম্পূর্ণ প্রশিক্ষণ ও অন্যান্য নানা সমস্যার কারণে এখনও নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত হয়ে উঠতে পারেনি।
বাগদাদের আল হুরিয়া জেলা তদাররককারী ইরাকি সেনাবাহিনীর মেজর হুসেইন আজব বলেছেন, "আমরা এখন নিরাপত্তার দিক দিয়ে সবকিছুরই দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের এখন রাস্তায় পাহারা দিতে না পারার কোনও কারণ দেখছি না।"
কিন্তু অনেক কর্মকর্তাই ইরাকি সেনাদের পর্যাপ্ত সাজ সরঞ্জামের অভাব, অসম্পূর্ণ প্রশিক্ষণ এবং অন্য আরও নানা সমস্যার কথা স্বীকার করেছেন। এর মানে হচ্ছে সেনারা এখনও ইরাকে নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত নয়।
ইরাকের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ২০০৯ সালের জানুয়ারি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলে ইরাকি সেনাবাহিনী বড় ধরনের পরীক্ষার মুখে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ ঘ.
bdnews24