২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সাহায্য কর্মীদের নৌযান গাজায়

চিকিৎসা কর্মী নিয়ে শনিবার গাজায় নোঙর করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন "ফ্রি গাজা" এর একটি নৌযান। গাজা অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি নৌ অবরোধ থাকা সত্ত্বেও সাইপ্রাস থেকে ছেড়ে আসা নৌযানটি গাজায় পৌঁছাতে সক্ষম হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

গাজা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিকিৎসা কর্মী নিয়ে শনিবার গাজায় নোঙর করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন "ফ্রি গাজা" এর একটি নৌযান। গাজা অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি নৌ অবরোধ থাকা সত্ত্বেও সাইপ্রাস থেকে ছেড়ে আসা নৌযানটি গাজায় পৌঁছাতে সক্ষম হয়। মুক্ত গাজা আন্দোলনের ১৫ জন কর্মীর সঙ্গে কাতারের একটি সাহায্য সংস্থার দুই কর্মীও ওই নৌযানে করে গাজায় এসেছে। নৌযানটি শুক্রবার সাইপ্রাসের লার্নাসা বন্দর থেকে যাত্রা করে। কাকতালীয়ভাবে ইসরায়েল-হামাস যুদ্ধ বিরতি ওই দিনই শেষ হয়। গত আগস্ট থেকে এ পর্যন্ত সাইপ্রাস থেকে এই আন্দোলনের পাঁচটি নৌযান গাজায় এসেছে। গাজা উপকূলে ইসরায়েলি টহল থাকলেও তারা "ফ্রি গাজা" কর্মীদের বাধা দেয়নি। তবে এ মাসের শুরুতে মিসরের একটি জাহাজ থেকে সেখানে মানবিক সাহায্যসামগ্রী প্রদানে বাধা দেয় ইসরায়েল। দুই বছর আগে পার্লামেন্ট নির্বাচনে হামাস জয়ী হলে ইসরায়েল গাজা অবরোধ আরও কঠোর করে। অবরোধ তুলে নেওয়া না হলে গাজায় মানবিক বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ার করে দিচ্ছে সাহায্য সংস্থাগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৩২ ঘ.