নিউ ইয়র্ক, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম আরও কমে শুক্রবার ব্যারেলপ্রতি ৩৩ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। ওপেকভুক্ত দেশগুলো দামের পতন ঠেকাতে তেল উত্তোলন কমিয়ে দেওয়া সত্ত্বেও অর্থনৈতিক মন্থরতার আশঙ্কায় চাহিদা আরও হ্রাস পেয়েছে। সেই কারণেই দাম কমা অব্যাহত রয়েছে বলে বিশ্লেষকরা বলছেন।
যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসের জন্য সরবরাহ করা হালকা অশোধিত তেলের দাম শুক্রবার আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৫ ডলার কমে ৩৩ দশমিক ৮৭ ডলারে স্থির হয়। ২০০৪ সালের ১০ ফেব্র"য়ারির পর তেলের দাম এতোটা আর কমেনি।
তবে ওপেকের উৎপাদন হ্রাসের প্রভাব ফেব্র"য়ারি মাসে পড়ার আশায় ওই মাসে সরবরাহের জন্য তেলের দাম ঠিক হয়েছে ৪২ দশমিক ৬৯ ডলার।
লন্ডন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ফেব্র"য়ারির জন্য নির্ধারিত হয়েছে ৪৪ ডলার।
জানুয়ারি মাসের জন্য তেল সরবরাহের শেষ দিন শুক্রবার অব্যাহতভাবে আগের পাঁচ দিনের মতো দাম কমায় ডিসেম্বরের ১১ তারিখের পর তেলের দামের পতন ঘটল ২৯ শতাংশ।
এর আগে, গত জুলাইয়ে দাম উঠেছিল ১৪৭ ডলারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২২ ঘ.
bdnews24