২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অভ্যুত্থান-ষড়যন্ত্রের খবর প্রত্যাখ্যান করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকে কয়েকদিন আগে আটক কর্মকর্তাদের অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বলে প্রকাশিত খবরটি শুক্রবার দৃঢ়তার সঙ্গে নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জাওয়াদ বোলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 08:15 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বাগদাদ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে কয়েকদিন আগে আটক কর্মকর্তাদের অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বলে প্রকাশিত খবরটি শুক্রবার দৃঢ়তার সঙ্গে নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জাওয়াদ বোলানি। স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০ জনেরও বেশি কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে বাগদাদে জোর গুঞ্জণ ছড়িয়ে পড়ার একদিন পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বোলানি বলেন, "জনগণ নিশ্চয়ই বুঝতে পারছে এটা একটা গুজব।" তিনি বলেন, "রাজনৈতিক উদ্দেশ্য থেকে এমন গুজব ছড়ানো হয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।" গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানায়, ওই কর্মকতাদের কয়েকজনকে সাদ্দাম হোসেনের বাথ পার্টি পুনর্গঠনের চেষ্টা এবং বাকিদের অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জানুয়ারিতে ইরাকে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে । এই পরিস্থিতি ওই খবর ছড়িয়ে পড়ায় বাগদাদের আশপাশের এলাকার রাজনীতিবিদরা একটা ধাক্কা খায়। কেননা প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ পাঁচ বছর পর তারা আবার রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরাকি বার্থ পার্টির নতুন রূপ আল-আওদা'র সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ২৩ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক কর্মকর্তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন বলে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, ওই কর্মকর্তাদের দুর্নীতির দায়ে অথবা ৩১ ডিসেম্বরের নির্বাচনে ষড়যন্ত্রের পরিকল্পনার জন্য গ্রেপ্তার করা হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার রাতে জানিয়েছেন, গ্রেপ্তার করা কর্মকর্তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪০৫ ঘ.