২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামকে সন্ত্রাসের সঙ্গে জড়িত করা বন্ধ করতে হবে: ওআইসি

ইসলামী দেশগুলোর শীর্ষ কূটনীতিক একমেলেদ্দিন ইহসানোগলু ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত করা বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের 'দানব' হিসেবে চিত্রিত করার চেষ্টা প্রতিহত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

জেনেভা, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইসলামী দেশগুলোর শীর্ষ কূটনীতিক একমেলেদ্দিন ইহসানোগলু ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত করা বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের 'দানব' হিসেবে চিত্রিত করার চেষ্টা প্রতিহত করতে হবে। "ধর্মের অবমাননার" নিন্দা জানিয়ে ইসলামি দেশগুলোর উত্থাপিত প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে পরপর চতুর্থ বছরের মতো পাশ হওয়ার একদিন পর ইসলামি দেশগুলোর সংস্থা ওআইসির মহাসচিব ইহসানোগলু জেনেভায় সদস্য দেশগুলোর সভায় এ বক্তব্য রাখেন। তিনি বলেন "মুসলমানদের লক্ষ্য করে ধর্মীয় ঘৃণার বহিঃপ্রকাশ ও বৈষম্যের জোয়ার শুরু হয়েছে।" ৫৭ জাতি সংস্থাটির মহাসচিব আরও বলেন, "ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত করা বন্ধ করতে হবে। মুসলমানদের দানবীয় রূপে ফুটিয়ে তোলার চেষ্টার বিরুদ্ধে লড়তে হবে।" ওআইসির দেশগুলো মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতেও অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩০৭ ঘ.