২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জামাত-উদ-দাওয়ার সমর্থনে হিন্দু নারী বিক্ষোভ

জামাত-উদ-দাওয়ার সমর্থনে মঙ্গলবার পাকিস্তানে বিক্ষোভ করেছে প্রায় ২০০ হিন্দু নারী। তারা দলটির ওপর বাধানিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ভারতের অভিযোগ, জামাত-উদ-দাওয়া মুম্বাই হামলায় অভিযুক্ত জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে সম্পৃক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 07:35 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

হায়দ্রাবাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জামাত-উদ-দাওয়ার সমর্থনে মঙ্গলবার পাকিস্তানে বিক্ষোভ করেছে প্রায় ২০০ হিন্দু নারী। তারা দলটির ওপর বাধানিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ভারতের অভিযোগ, জামাত-উদ-দাওয়া মুম্বাই হামলায় অভিযুক্ত জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে সম্পৃক্ত। ভারতের অনুরোধে জাতিসংঘ গত সপ্তাহে পাকিস্তানি দাতব্য দল জামাত-উদ দাওয়াকে নিষিদ্ধ তালিকাভুক্ত করে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী হায়দ্রাবাদে হিন্দু নারী বিক্ষোভকারীরা এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতের চাপের মুখেই জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানে হিন্দুরা সংখ্যালঘু । এদের বেশির ভাগই দরিদ্র কৃষিকর্মী। তারপরও হায়দ্রাবাদে মুসলিম ওই দলটির সমর্থনে সোচ্চার হয়েছে হিন্দু নারীরা। ৪০ বছর বয়স্ক এক বিক্ষোভকারী বিগা রাম বলেন, "আমরা মুসলিম নই জানার পরও যে সংগঠনটি আমাদেরকে খাবার, পানি দেয় তারা কিভাবে সন্ত্রাসী সংগঠন হতে পারে? তারা মানবতার বন্ধু। আমরা জামাত-উদ-দাওয়া নিষিদ্ধের নিন্দা জানাই। এটি অন্যায়।" হায়দ্রাবাদের প্রেস ক্লাবের বাইরে জড়ো হয়ে বিক্ষোভকারীরা জামাত-উদ-দাওয়ার সমর্থনে স্লোগান দেয়। ব্যানারে লেখা ছিল, " জামাত-উদ-দাওয়া সন্ত্রাসী না"। "আমরা ভারতের চাপে জামাত-উদ দাওয়া নিষিদ্ধের নিন্দা জানাই।" পাকিস্তান এখনও দলটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না করলেও তাদের বহু নেতা-কর্মীকে আটক করেছে। কার্যালয় বন্ধ করে দিয়েছে, জব্দ করেছে ব্যাংক একাউন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১১ ঘ.