নয়াদিল্লি, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- অশোধিত তেলের দাম কমা অব্যাহত থাকলে ভারত ডিজেল ও পেট্রোলের খুচরা মূল্য আবারও কমাতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদামবারাম মঙ্গলবার পার্লামেন্টে এ কথা বলেছেন।
বিশ্ব বাজারে তেলের দাম গত জুলাইয়ে ব্যারেলপ্রতি ১৭৪ ডলারে পৌঁছেছিল। গত কয়েকমাস ধরে তা কমে বর্তমানে ৫০ ডলারের নিচে নেমে এসেছে। ভারত এ সুযোগে গত ৮ ডিসেম্বর তেলের দাম কমায়।
চিদামাবারাম বলেন, "আমরা তেলের দামের দিকে লক্ষ রাখছি। দাম আরও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।"
চিদামবারাম পার্লামেন্টে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পক্ষে প্রশ্নের জবাব দিচ্ছিলেন। চিদামবারাম স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে অর্থমন্ত্রী ছিলেন। বর্তমানে অর্থমন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪১ ঘ.
bdnews24