এথেন্স, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিসে পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গা-বিক্ষোভ ২ সপ্তাহে গড়িয়েছে। সোমবার রাজধানী এথেন্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে। বিক্ষোভকারীরাও পাল্টা আক্রমণে পুলিশের দিকে পাথর ও আগুনবোমা ছুড়ে মারে।
এর আগে একটি আদালতের বাইরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হয়। এথেন্সের প্রধান আদালতে দাঙ্গায় গ্রেপ্তারকৃতদের অভিযোগের শুনানি চলাকালে প্রায় ৫০ জন বিক্ষোভকারীর সঙ্গে পুলিশর সংঘর্ষ বাধে।
ছাত্র ইউনিয়ন এবং বাম দলগুলো এ সপ্তাহে কনজারভেটিভ সরকারের বিরুদ্ধে আরও প্রতিবাদ-বিক্ষোভের ডাক দিয়েছে।
এর আগে রোববার এথেন্সে পরিবেশ মন্ত্রণালয় ভবন, দোকান এবং ব্যাংকে আগুনবোমা নিক্ষেপ করে দাঙ্গাকারীরা।
৬ ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সী কিশোর অ্যালেক্সান্ডার গ্রিগরোপৌলাস। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে চলমান প্রতিবাদ-বিক্ষোভের অষ্টম দিনে শনিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে গ্রিগরোপৌলাসের স্মরণসভার পর নতুন করে বিক্ষিপ্ত সহিংসতা শুরু হয়।
গত কয়েক দশকের মধ্যে গ্রীসে এটাই সবচেয়ে ভয়াবহ দাঙ্গা।
পুলিশ জানিয়েছে, রাজধানী এথেন্সের কিছু অঞ্চলসহ পার্শ্ববর্তী এক্সারচিয়ায়ও বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বোমা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, "দাঙ্গাকারীরা এক্সারচিয়ায় পুলিশের দিকে পাথর ছুড়ে মারে, পরিবেশ মন্ত্রণালয় ভবনে বোমা নিক্ষেপ করে, চারটি দোকান এবং দুটি ব্যাংক ভাঙচুর করে।"
উল্লেখ্য, গ্রিসের প্রধানমন্ত্রী কারাম্যানলিসের ডানপন্থী সরকার স
bdnews24