২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার, বিরোধীদের জয়ের সম্ভাবনা

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী পদে বিরোধীদল ডেমোক্র্যাট পার্টির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ব্যাংকক, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী পদে বিরোধীদল ডেমোক্র্যাট পার্টির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে। বিদায়ী সরকার এবং বিরোধী ডেমোক্র্যাট পার্টি উভয়ই প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। দুই পক্ষই গত কয়েক দিন ধরে দাবি করে আসছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। তবে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী প্রার্থী ডেমোক্র্যাট নেতা অভিসিত ভেজ্জাজিভাকে সোমবার সমর্থন দিয়েছে একটি ছোট দল। এর ফলে অভিসিতের জয়ের সম্ভাবনা আরও জোরদার হয়েছে। রুয়াম জাই থাই চার্ট পাত্তানা দলের সেক্রেটারি জেনারেল প্রদিত পাতারাপ্রাসিত রয়টার্সকে জানিয়েছেন, তার দলের ৯ সংসদ প্রধানমন্ত্রী নির্বাচনে অভিসিতকে সমর্থন দেবেন। নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল থাকসিনপন্থি পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) সপ্তাহ দুই আগে আদালত নিষিদ্ধ করে। আদালত প্রধানমন্ত্রী সোমচাই ওংসোয়াতকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাইয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আদালত পিপিপিকে নিষিদ্ধ করায় দলটি নতুন করে পুয়া থাই নামে যাত্রা শুরু করেছে। থাকসিনের থাই রক থাই পার্টিকে নিষিদ্ধ করার পর সেটি ভেঙে পিপিটি গঠন করা হয়েছিল। পুয়া থাই পার্টির উপ-নেতা কানাওয়াত ওয়াসিনসুংগরম গত রোববার বলেন, "এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও বেশি ভোট আমাদের আছে। আমাদের সাবেক জোট মিত্ররা আমাদের সঙ্গে যোগ দেবে।" সোমবারের ভোটের সময় হাজার হাজার থাকসিনপন্থি পার্লামেন্টে জড়ো হবে বলে আশা করা হচ্ছে। থাকসিনপন্থী দলের প্রার্থী সাবেক পুলিশ প্রধান প্রাচা প্রমংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/ ১৭৩৫ ঘ.