এথেন্স, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া দাঙ্গার এক সপ্তাহ পর শনিবার নতুন করে বিক্ষিপ্ত সহিংসতা শুরু হয়েছে। এথেন্সে পরিবেশ মন্ত্রণালয় ভবন, দোকান এবং ব্যাংকে আগুনবোমা নিক্ষেপ করেছে দাঙ্গাকারীরা।
৬ ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সী কিশোর অ্যালেক্সান্ডার গ্রিগরোপৌলাস। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে চলমান প্রতিবাদ-বিক্ষোভের অষ্টম দিনে শনিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে গ্রিগরোপৌলাসের স্মরণসভার পর নতুন করে বিক্ষিপ্ত সহিংসতা শুরু হয়। গত কয়েক দশকের মধ্যে গ্রীসে এটাই সবচেয়ে ভয়াবহ দাঙ্গা।
পুলিশ জানিয়েছে, রাজধানী এথেন্সের কিছু অঞ্চলসহ পার্শ্ববর্তী এক্সারচিয়ায়ও বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বোমা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, "দাঙ্গাকারীরা এক্সারচিয়ায় পুলিশের দিকে পাথর ছুঁড়ে মেরেছে, পরিবেশ মন্ত্রণালয় ভবনে বোমা নিক্ষেপ করেছে, চারটি দোকান এবং দুটি ব্যাংক ভাঙচুর করেছে।"
উল্লেখ্য, গ্রিসের প্রধানমন্ত্রী কারাম্যানলিসের ডানপন্থী সরকার স
bdnews24