২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৫০ বিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে বার্নার্ড মেডফ গ্রেপ্তার

নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে কয়েক দশক ধরে প্রভাবশালী ব্যক্তি বার্নার্ড মেডফকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের প্রতারণামূলক 'পনজি স্কিম' চালানোর অভিযোগে বৃস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি উচ্চ মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং কোনরকম ব্যবসায় না গিয়ে পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে পাওয়া অর্থে আগের বিনিয়োগকারীদের মুনাফা দিয়ে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে কয়েক দশক ধরে প্রভাবশালী ব্যক্তি বার্নার্ড মেডফকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের প্রতারণামূলক 'পনজি স্কিম' চালানোর অভিযোগে বৃস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি উচ্চ মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং কোনরকম ব্যবসায় না গিয়ে পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে পাওয়া অর্থে আগের বিনিয়োগকারীদের মুনাফা দিয়ে আসছিলেন। বিশ্বে এটি বৃহত্তম প্রতারণার ঘটনা হবে বলে ধারণা করা হচ্ছে। মেডফ একসময় নাসডাক স্টক মার্কেটের চেয়ারম্যান ছিলেন। তবে ১৯৬০ নিজ নামে বার্নার্ড এল মেডফ ইনভেস্টমেন্ট সিকিউরিটিস এলএলসি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এই কোম্পানির ছত্রছায়ায় তিনি অসাধু পন্থায় বিশাল তহবিল গড়ে তুলেছেন। মার্কিন কৌঁসুলিদের ধারণা, তার এই পন্থায় পুঁজি সংগ্রহের কারণে বিনিয়োগকারীদের ৫০ বিলিয়ন ডলারই গচ্চায় যেতে পারে। ৭১ বছর বয়সী মেডফের বিরুদ্ধে 'সিকিউরিটিস প্রতারণা'- এই একটি অভিযোগই এনেছেন মার্কিন কৌসুলিরা। তবে মার্কিন শেয়ারবাজর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন তার বিরুদ্ধে পৃথক কয়েকটি দেওয়ানি মামলা করেছে। মেডফ বুধবার তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বলেন, "আমাদের প্রতিষ্ঠানটি বিশাল পনজি স্কিম" এটা বলা "পুরোপুরি মিথ্যার নামান্তর।" কিন্তু 'সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ' কমিশন বলেছে, মেডফের সংগৃহীত ওই বিপুল পরিমাণ অর্থ আর হয়ত খুঁজেই পাওয়া যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২২ ঘ.