২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরণোত্তর জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন বেনজির

মরণোত্তর জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বুধবার বেনজিরের পক্ষ থেকে এ পুরস্কার নেন তার ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। মানবাধিকার রক্ষায় বেনজির সথাসম্ভব সবকিছু করতেন বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

জাতিসংঘ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মরণোত্তর জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বুধবার বেনজিরের পক্ষ থেকে এ পুরস্কার নেন তার ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। মানবাধিকার রক্ষায় বেনজির সথাসম্ভব সবকিছু করতেন বলে জানান তিনি। গত বছর ২৭ ডিসেম্বর পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির। মানবাধিকার বিষয়ক বিশ্বজনীন ঘোষণার ৬০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের মনোনীত ছয় ব্যক্তি ও এক সংগঠনের তালিকায় স্থান পায় বেনজিরের নাম। মায়ের পুরস্কার প্রাপ্তিতে আনন্দ-বেদনার মিশ্র অনুভূতির কথা জানিয়েছেন বিলাওয়াল। পুরস্কার হাতে নিয়ে বিলাওয়াল বলেন, "জাতিসংঘ তাকে এই সম্মান দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। তিনি নিজে হাতে এই পুরস্কার নিতে পারলে আমি আরও খুশি হতাম।" তিনি আরও বলেন, "পাকিস্তানে গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করতে মা যথাসম্ভব সবকিছু করতেন। কিন্তু সে সময় দুর্বৃত্তরা তার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।" ১৯৮০-৯০'র দশকে বেনজিরের আমলে বিনা বিচারে মানুষ হত্যা ও মানবাধিকার কর্মীদের জেলে ঢোকানোর অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিলাওয়াল এর জন্য দুর্বত্তদের দায়ী করেন। তিনি বলেন, "এ ধরনের কোনও অপরাধই (বেনজির) তিনি ঘটাননি। বরং এ ধরনের কোনও ঘটনা রোধে তিনি সম্ভাব্য সবকিছুই করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩০৬ ঘ.