ওয়েস্ট পয়েন্ট, নিউ ইয়র্ক, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার বলেছেন, পাকিস্তানকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করবে।
নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টে মার্কিন মিলিটারি অ্যাকাডেমির ছাত্রদের একটি ক্লাসে বুশ বলেন, আগামী বছরগুলোতে তাদের যে সমস্ত চ্যালেঞ্জ মোকবেলা করতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন অঞ্চলে মিত্রবাহিনীকে সহায়তা করা।
বুশ বলেন, "সবচেয়ে বড় সমস্যা পাকিস্তান। সেখানে আফগান সীমান্তবর্তী এলাকা আল কায়েদা যোদ্ধাদের শক্ত ঘাঁটি।"
আল কায়েদার হুমকি পাকিস্তান অনুধাবন করতে পেরেছে জানিয়ে তিনি আরও বলেন, "পাকিস্তান ও অন্যান্য পার্টনারদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন সেনা ও নাগরিকদের রক্ষায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সবকিছু করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৫ ঘ.
bdnews24