২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামাত-উদ-দোয়া নিষিদ্ধ হোক, চায় ভারত

লস্কর-ই-তৈয়্যবা সংশ্লিষ্ট পাকিস্তানি মুসলিম দল জামাত-উদ-দোয়াকে নিষিদ্ধ করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহামেদ মঙ্গলবার মুম্বাই হামলার জন্য দায়ী ব্যক্তিদের সন্ত্রাসের কালো তালিকাভুক্ত করে শাস্তি দিতে সাহায্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

জাতিসংঘ, ডিসেম্বর, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লস্কর-ই-তৈয়্যবা সংশ্লিষ্ট পাকিস্তানি মুসলিম দল জামাত-উদ-দোয়াকে নিষিদ্ধ করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহামেদ মঙ্গলবার মুম্বাই হামলার জন্য দায়ী ব্যক্তিদের সন্ত্রাসের কালো তালিকাভুক্ত করে শাস্তি দিতে সাহায্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিষয়ক বিশেষ বৈঠকে আহামেদ বলেন, "সন্ত্রাসের সংশ্রবে থাকায় আমরা পাকিস্তানি দল জামাত-উদ-দোয়াকে নিষিদ্ধ করার জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছি।" তিনি বলেন, "মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় যারা কোনো না কোনোভাবে দায়ী, তারা যেখানেই থাকুক, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত।" দাতব্য পাকিস্তানি দল জামাত-উদ-দোয়া জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবার অগ্রভাগে থেকে কাজ করে আসছে বলে ব্যাপাকভাবে ধারণা করা হয়। মুম্বাই হামলায় ১৯৭ জন নিহতের ঘটনায় লস্কর-ই-তৈয়্যবার হাত আছে বলে অভিযোগ করেছে ভারত। আহামেদ বলেন, নিরাপত্তা পরিষদের ১২৬৭ প্রস্তাবনা অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও দলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্তকরণের তালিকায় জামাত-উদ-দোয়ার নামও স্থান পাক সেটাই তিনি চান। যে তালিকায় আল-কায়েদা, ওসামা বিন লাদেন ও তালেবানদের সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। অন্য কোনও দলের নাম না করে আহামেদ বলেন, এ ধরনের 'অন্যান্য সংগঠনগুলো'ও কালো তালিকাভুক্ত হওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপ হওয়া উচিত। এ ধরনের পদক্ষেপ ইসলামাবাদও সমর্থন করতে প্রস্তুত বলে জানান জাতিসংঘের পাকিস্তানি রাষ্ট্রদূত আব্দুল হুসেইন হারুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.