২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বন্দি রয়টার্সের ফটো সাংবাদিককে মুক্তি দিচ্ছে না যুক্তরাষ্ট্র

আদালতের নির্দেশ সত্ত্বেও ইরাকে বন্দি রয়টার্সের এক ফ্রিল্যান্স ফটো সাংবাদিককে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, তাকে ২০০৯ সাল পর্যন্ত আটকে রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

বাগদাদ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আদালতের নির্দেশ সত্ত্বেও ইরাকে বন্দি রয়টার্সের এক ফ্রিল্যান্স ফটো সাংবাদিককে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, তাকে ২০০৯ সাল পর্যন্ত আটকে রাখা হবে। ইরাকের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট গত ৩০ নভেম্বর ফটো সাংবাদিক ইব্রাহিম জাসাম মোহাম্মাদকে মুক্তির নির্দেশ দেয়। আদালত জানায়, জাসামের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রামাণ পাওয়া যায়নি। গত সেপ্টেম্বরে জাসামকে আটক করে মার্কিন বাহিনী। এরপর থেকে তাকে বাগদাদ বিমানবন্দরের কাছাকাছি ক্যম্প ক্রোপার বন্দিশালায় আটক রাখা হয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর বন্দি বিষয়ক মুখপাত্র নেল ফিশার বলেন, "ইরাকি আদালত জাসামের মামলায় যে রায় দিয়েছে আমরা তাকে স্বাগত জানাই। তবে আমাদের কাছে যে সমস্ত গোয়েন্দা তথ্য আছে আদালতের রায়ে তা প্রতিফলিত হয়নি। ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করে তাকে আটকে রাখা হয়েছে।" রয়টার্সকে এক ইমেইল বার্তায় ফিশার আরও বলেন, "আগামী ৩১ ডিসেম্বরের পর নিরাপদে এবং সঠিক পন্থায় তাকে মুক্তি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৫ ঘ.