২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও চার কোটি লোকের খাবার জুটবে না: জাতিসংঘ

খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে চলতি বছর নতুন করে ক্ষুধার মুখে পড়বে চার কোটি মানুষ। এতে করে বিশ্বে ক্ষুধার্তের মোট সংখ্যা বেড়ে দাড়াবে প্রায় ৯৬ কোটি ৩০ লাখ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

মিলান, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাসর্স)- খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে চলতি বছর নতুন করে ক্ষুধার মুখে পড়বে চার কোটি মানুষ। এতে করে বিশ্বে ক্ষুধার্তের মোট সংখ্যা বেড়ে দাড়াবে প্রায় ৯৬ কোটি ৩০ লাখ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মঙ্গলবার একথা জানিয়েছে। এফএও'র সহকারী মহাসচিব হাফিজ ঘানেম বলেন, "সুন্দর ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য প্রতিদিন প্রয়োজনীয় সর্বনিম্ন পরিমাণ খাবার জোগাড় করাও উন্নয়নশীল বিশ্বের লাখ লাখ মানুষের কাছে এখন স্বপ্ন হয়ে দাড়িয়েছে।" '২০০৮ সালে বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থা' শীর্ষক এফএও এর প্রতিবেদনের সঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, "জমি, অর্থ এবং কর্মসংস্থানের স্বল্পতার মতো কাঠামোগত সমস্যার সঙ্গে খাদ্যের উচ্চ দাম যোগ হয়ে পরিস্থিতিকে কঠিন করে তুলেছে।" চলতি বছরের প্রথম দিকে প্রধান প্রধান খাদ্য পণ্যের দাম এ যাবৎ কালের সর্বোচ্চ বৃদ্ধির পর বর্তমানে তা ৫০ শতাংশের বেশি কমেছে। তারপরও আগের বছরগুলোর তুলনায় দাম এখনো অনেক বেশি। এফএও জানিয়েছে, ২০০৬ সালের পর থেকে বীজ, সার ও চাষের অন্যান্য উপকরণের দাম বৃদ্ধির ফলে দরিদ্র কৃষকরা তাদের উৎপাদন বাড়াতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ ঘ.