২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেবে না এইউ

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। মানবিক সংকটের মুখে মুগাবেকে ক্ষমতা ছাড়তে চাপ সৃষ্টি করার জন্য পশ্চিমা এবং কয়েকটি আফ্রিকান দেশের নেতার আহ্বানের পর এইউ মঙ্গলবার একথা জানাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

হারারে, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। মানবিক সংকটের মুখে মুগাবেকে ক্ষমতা ছাড়তে চাপ সৃষ্টি করার জন্য পশ্চিমা এবং কয়েকটি আফ্রিকান দেশের নেতার আহ্বানের পর এইউ মঙ্গলবার একথা জানাল। এইউ চেয়ারম্যান তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকিউতের মুখপাত্র সালভা রিউয়েমামু বলেন, "জিম্বাবুয়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমেই কেবল দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসতে পারে। এইউ এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো এতে সহায়তা করতে পারে।" তিনি জানান, কেনিয়ার প্রধানমন্ত্রী রেইলা ওদিঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী ডেসমন্ড টুটুসহ অন্য অনেকে জিম্বাবুয়েতে শান্তিরক্ষী প্রেরণ বা মুগাবেকে জোর করে ক্ষমতা থেকে অপসারণের যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। রিউয়েমামু বলেন, "জিম্বাবুয়েতে এখন চরম মানবিক সংকট দেখা দিয়েছে। কলেরা সেখানে মহামারী আকার ধারণ করেছে। তারা কী মনে করেন, বন্দুকের মাধ্যমে কলেরা তাড়ানো সম্ভব?" রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশের আর্থিক দুরবস্থা এবং এর ফল হিসেবে জনগণকে দুর্ভিক্ষ এবং মহামারীর দিকে ঠেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক স